দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কিডনি রোগীদের জন্য বড় উদ্যোগ, জেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

কিডনি রোগীদের জন্য বড় উদ্যোগ

দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পাঁচ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে ডায়ালাইসিস বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—দুই ক্যাটাগরিতেই আড়াই হাজার করে মোট পাঁচ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা জানিয়েছেন, এরই মধ্যে ১২০ জনকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। শিগগিরই সিলেটসহ আরও কয়েকটি স্থানে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন, কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আদানির ইউনিট-২, কমতে পারে লোডশেডিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, জেলা পর্যায়ের কেন্দ্রগুলো পুরোপুরি চালুর তিন বছর পর উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সুবিধা চালুর জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে।ক্যাম্পসের তথ্য বলছে, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসনির্ভর হয়ে পড়েন। কিন্তু দেশের প্রায় ১৪৬টি ডায়ালাইসিস সেন্টারের ৬৫ থেকে ৭০ শতাংশই ঢাকাকেন্দ্রিক।ফলে সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ও বড় শহরের বাইরে থাকা কিডনি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিষয় : বড় উদ্যোগ সহজলভ্য কিডনি রোগী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কিডনি রোগীদের জন্য বড় উদ্যোগ, জেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পাঁচ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে ডায়ালাইসিস বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—দুই ক্যাটাগরিতেই আড়াই হাজার করে মোট পাঁচ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা জানিয়েছেন, এরই মধ্যে ১২০ জনকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনে ৯০ জন, পাবনায় ২০ জন এবং রাজশাহীতে ১০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। শিগগিরই সিলেটসহ আরও কয়েকটি স্থানে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন, কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আদানির ইউনিট-২, কমতে পারে লোডশেডিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, জেলা পর্যায়ের কেন্দ্রগুলো পুরোপুরি চালুর তিন বছর পর উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সুবিধা চালুর জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে।ক্যাম্পসের তথ্য বলছে, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসনির্ভর হয়ে পড়েন। কিন্তু দেশের প্রায় ১৪৬টি ডায়ালাইসিস সেন্টারের ৬৫ থেকে ৭০ শতাংশই ঢাকাকেন্দ্রিক।ফলে সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ও বড় শহরের বাইরে থাকা কিডনি রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত