কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ আবারও চালু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই রোববার ভোরে ইউনিটটি চালু করা হয়। সবকিছু ঠিক থাকলে দুপুরের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ইউনিটটি।আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিট-২ সফলভাবে চালু করা হয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটি জাতীয় গ্রিডে সিনক্রোনাইজ হওয়ার কথা রয়েছে। ফলে দুপুরের আগেই এই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ নেমে আসে প্রায় ৭৫৮ মেগাওয়াটে।এরই মধ্যে দেশের বিদ্যুৎব্যবস্থায় তৈরি হয়েছিল বড় ধরনের চাপ।
আরও পড়ুন, অনলাইন কনটেন্ট ব্লক-অপসারণে সরকারের ক্ষমতা বাড়ছে, আপত্তি টিআইবির
গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় প্রায় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। এতে ঘাটতি দাঁড়ায় ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। ওই দিন গড়ে প্রতি ঘণ্টায় ২ হাজার ৬৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির মোট সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে এখানে। ২০১৭ সালে কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।এর আগে ঝড়ের কারণে গত ৭ আগস্ট থেকে কেন্দ্রটিতে কয়লা সরবরাহেও বিঘ্ন ঘটে। আগস্টের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়লে ধীরে ধীরে উৎপাদনও বাড়তে শুরু করে।এখন বন্ধ ইউনিট-২ পুনরায় জাতীয় গ্রিডে যুক্ত হলে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে বিশেষ করে পিক আওয়ারে লোডশেডিংয়ের চাপও কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন