দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন কনটেন্ট ব্লক-অপসারণে সরকারের ক্ষমতা বাড়ছে, আপত্তি টিআইবির

অনলাইন কনটেন্ট ব্লক-অপসারণে সরকারের ক্ষমতা বাড়ছে

সাইবার সুরক্ষা আইন সংশোধনের প্রস্তাবিত খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় গুজব ও অপতথ্য ছড়ানো, মানহানি, বুলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ও সম্পাদিত কনটেন্টকে অপরাধের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।নতুন ২৬ (ক) ধারায় সাইবার স্পেসে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড অথবা ৪০ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং ও অশ্লীল কনটেন্টের পাশাপাশি মানহানিকর তথ্যকে ২৫ ধারার আওতায় আনার প্রস্তাব রয়েছে। সাধারণ ক্ষেত্রে শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে। নারী বা ১৮ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

আরও  পড়ুন, সার সংকট ও কালোবাজারি ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

খসড়ায় বুলিংয়েরও নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। পরিকল্পিত ও বারবার এমন আচরণ, যাতে শারীরিক বা মানসিক ক্ষতি, ভয়, সামাজিক বর্জন কিংবা বিচ্ছিন্নতা তৈরি হয়—তাকে বুলিং হিসেবে বিবেচনার প্রস্তাব রয়েছে।অন্যদিকে, এআইয়ের মাধ্যমে কোনো কনটেন্ট তৈরি, সম্পাদনা বা পরিবর্তন করা হলেও সংশ্লিষ্ট অপরাধের আওতায় তা পড়তে পারে।সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অনলাইন কনটেন্ট অপসারণ ও ব্লক করার ক্ষমতা সম্প্রসারণের প্রস্তাব। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকার অনুমোদিত অন্যান্য সংস্থা বা বাহিনীকেও এ ক্ষমতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।টিআইবির মতে, এসব বিধান জনগণের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, প্রস্তাবিত আইনে সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং মতপ্রকাশের অধিকার—তিনটি ভিন্ন বিষয়কে এক আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।

বিষয় : উদ্যোগ টিআইবি কনটেন্ট ব্লক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন কনটেন্ট ব্লক-অপসারণে সরকারের ক্ষমতা বাড়ছে, আপত্তি টিআইবির

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাইবার সুরক্ষা আইন সংশোধনের প্রস্তাবিত খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় গুজব ও অপতথ্য ছড়ানো, মানহানি, বুলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ও সম্পাদিত কনটেন্টকে অপরাধের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।নতুন ২৬ (ক) ধারায় সাইবার স্পেসে গুজব ও অপতথ্য প্রকাশ বা প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড অথবা ৪০ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং ও অশ্লীল কনটেন্টের পাশাপাশি মানহানিকর তথ্যকে ২৫ ধারার আওতায় আনার প্রস্তাব রয়েছে। সাধারণ ক্ষেত্রে শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে। নারী বা ১৮ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

আরও  পড়ুন, সার সংকট ও কালোবাজারি ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম

খসড়ায় বুলিংয়েরও নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। পরিকল্পিত ও বারবার এমন আচরণ, যাতে শারীরিক বা মানসিক ক্ষতি, ভয়, সামাজিক বর্জন কিংবা বিচ্ছিন্নতা তৈরি হয়—তাকে বুলিং হিসেবে বিবেচনার প্রস্তাব রয়েছে।অন্যদিকে, এআইয়ের মাধ্যমে কোনো কনটেন্ট তৈরি, সম্পাদনা বা পরিবর্তন করা হলেও সংশ্লিষ্ট অপরাধের আওতায় তা পড়তে পারে।সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অনলাইন কনটেন্ট অপসারণ ও ব্লক করার ক্ষমতা সম্প্রসারণের প্রস্তাব। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সরকার অনুমোদিত অন্যান্য সংস্থা বা বাহিনীকেও এ ক্ষমতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।টিআইবির মতে, এসব বিধান জনগণের মৌলিক অধিকার, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, প্রস্তাবিত আইনে সাইবার অপরাধ, সাইবার সুরক্ষা এবং মতপ্রকাশের অধিকার—তিনটি ভিন্ন বিষয়কে এক আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত