দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বসছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক ভারত। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে বিএনপির মিডিয়া সেলও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এ আমন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

আরও  পড়ুন, ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ভারতের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লির সম্মেলনে যাচ্ছেন না বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীকে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে; বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়।একই সঙ্গে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি।তবে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ নয় বলেও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন।এর মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো। এখন নজর থাকবে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।

বিষয় : দিল্লি নয়াদিল্লি শীর্ষ সম্মেলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বসছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক ভারত। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে বিএনপির মিডিয়া সেলও এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এ আমন্ত্রণ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।

আরও  পড়ুন, ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ভারতের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লির সম্মেলনে যাচ্ছেন না বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীকে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে; বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়।একই সঙ্গে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি।তবে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ নয় বলেও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন।এর মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো। এখন নজর থাকবে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত