রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার।দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন।
আরও পড়ুন, এখন সম্পূর্ণ দলনিরপেক্ষ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই একমাত্র লক্ষ্য’: মির্জা ফখরুল
এ ছাড়া নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, সম্ভাব্য কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।তবে বঙ্গভবনে অনুষ্ঠেয় এ সৌজন্য সাক্ষাতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের এ সাক্ষাৎ এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের কার্যক্রম গুরুত্ব পাচ্ছে।সাক্ষাতে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হলে নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম নিয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন