রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ এবং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এসব কথা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি তার রাগ বা অনুরাগ থাকবে না। যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।তিনি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
আরও পড়ুন, আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন, কমিটি গঠনেই সর্বোচ্চ গুরু
একই সঙ্গে বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়।রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।রাষ্ট্রপতি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানান।এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্রগঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি। স্মরণ করেন দেশের পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও।সবশেষে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান এবং ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
বিষয় : অঙ্গীকার দলনিরপেক্ষ একমাত্র লক্ষ্য

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন