দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন, কমিটি গঠনেই সর্বোচ্চ গুরু

আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সংসদীয় কমিটি গঠনকে এবারের অধিবেশনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। 

আরও  পড়ুন, নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতি ফখরুলের শোক

 সংসদ এলাকায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকেও নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। এদিকে এবারের তৃতীয় অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হতে পারে। ৫, ৭ অথবা ১০ দিনের মধ্যে অধিবেশন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে তৈরি হয়েছে বাড়তি গুরুত্ব।

বিষয় : জাতীয় সংসদ তৃতীয় অধিবেশন বিভিন্ন ইস্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন, কমিটি গঠনেই সর্বোচ্চ গুরু

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি সংসদীয় কমিটি গঠনকে এবারের অধিবেশনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। 

আরও  পড়ুন, নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতি ফখরুলের শোক

 সংসদ এলাকায় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকেও নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আইন ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। এদিকে এবারের তৃতীয় অধিবেশন তুলনামূলক সংক্ষিপ্ত হতে পারে। ৫, ৭ অথবা ১০ দিনের মধ্যে অধিবেশন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে। সব মিলিয়ে রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে তৈরি হয়েছে বাড়তি গুরুত্ব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত