দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রূপসায় জয় ঢালী হত্যা: ৭ দিনের মাথায় রাজধানীতে ‘হোতা’ হৃদয় গ্রেপ্তার

রূপসায় জয় ঢালী হত্যা

খুলনার রূপসা উপজেলার চাঞ্চল্যকর জয়নুল ঢালী ওরফে জয় ঢালী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম হৃদয় ওরফে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় র‍্যাব-৮ বরিশাল ও র‍্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয় রূপসার দুর্জনীমহল গ্রামের এনতাজ আলীর ছেলে।মামলার এজাহার ও র‍্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রেম করে বিয়ে করায় জয় ঢালীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।গত ১৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাজে যাওয়ার ।

আরও  পড়ুন, বর্ষায় প্রাণ ফিরেছে চাঁচড়া মৎস্য পল্লিতে, জমজমাট পোনা বেচাকেনা

পথে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে জয় ঢালীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, রফিকুল ইসলাম হৃদয়সহ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে জয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা কেটে তাকে হত্যা করে।পরদিন ১৬ আগস্ট নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। এরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় হৃদয়।র‍্যাব বলছে, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে একাধিকবার অবস্থান পরিবর্তন করছিল সে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।এরই ধারাবাহিকতায় খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং অন্য জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় : হুমকি হত্যা মামলা যৌথ অভিযানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রূপসায় জয় ঢালী হত্যা: ৭ দিনের মাথায় রাজধানীতে ‘হোতা’ হৃদয় গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলার চাঞ্চল্যকর জয়নুল ঢালী ওরফে জয় ঢালী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম হৃদয় ওরফে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।হত্যাকাণ্ডের সাত দিনের মাথায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় র‍্যাব-৮ বরিশাল ও র‍্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয় রূপসার দুর্জনীমহল গ্রামের এনতাজ আলীর ছেলে।মামলার এজাহার ও র‍্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রেম করে বিয়ে করায় জয় ঢালীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়। এ নিয়ে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।গত ১৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাজে যাওয়ার ।

আরও  পড়ুন, বর্ষায় প্রাণ ফিরেছে চাঁচড়া মৎস্য পল্লিতে, জমজমাট পোনা বেচাকেনা

পথে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে জয় ঢালীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।অভিযোগ অনুযায়ী, রফিকুল ইসলাম হৃদয়সহ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে জয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা কেটে তাকে হত্যা করে।পরদিন ১৬ আগস্ট নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। এরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় হৃদয়।র‍্যাব বলছে, আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে একাধিকবার অবস্থান পরিবর্তন করছিল সে। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।এরই ধারাবাহিকতায় খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা এবং অন্য জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত