দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দুপুরের আগেই ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে হাওয়া

দুপুরের আগেই ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও  পড়ুন,রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান, বিশেষ করে ছোট ও মাঝারি আকারের নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষ করে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদী ও খোলা জলাশয়ে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন ছাড়া নৌযান চলাচল এড়িয়ে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : নদীবন্দর নৌ হুঁশিয়ারি ঝড়ের শঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দুপুরের আগেই ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে হাওয়া

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও  পড়ুন,রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান, বিশেষ করে ছোট ও মাঝারি আকারের নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষ করে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদী ও খোলা জলাশয়ে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজন ছাড়া নৌযান চলাচল এড়িয়ে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত