রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততাকে গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আরও পড়ুন, অপরাধীর কোনো পরিচয় নেই অপরাধী অপরাধীই : মীর হেলাল
এ সময় বাহিনীর সদস্যদের ত্যাগ ও দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন বা এডিএসআই-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।পরে এয়ার কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শনের পাশাপাশি বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্সের গবেষণা কার্যক্রম প্রত্যক্ষ করেন।এ সময় বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটিওএলসহ বিভিন্ন ধরনের আনম্যান্ড এরিয়েল ভেহিকেল প্রদর্শন করা হয়।নিজস্ব প্রযুক্তিতে আধুনিক উড্ডয়ন ব্যবস্থা তৈরিকে বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিষয় : সেনাবাহিনী পদোন্নতি প্রধানমন্ত্রী

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন