দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ

রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

আরও  পড়ুন, ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক হিসেবে উল্লেখ করেন তিনি।ডা. শফিকুর রহমান একই পোস্টে ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও পরে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তুলে ধরেন।তার দাবি, এসব ঘটনা দেশে সামাজিক অপরাধ, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা তুলে ধরছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে—এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।একই সঙ্গে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে হতাশা প্রকাশ করে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয় : আইনশৃঙ্খলা উদ্বেগ শ্বাসরোধে হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

আরও  পড়ুন, ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক হিসেবে উল্লেখ করেন তিনি।ডা. শফিকুর রহমান একই পোস্টে ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও পরে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তুলে ধরেন।তার দাবি, এসব ঘটনা দেশে সামাজিক অপরাধ, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহতা তুলে ধরছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে—এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।একই সঙ্গে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে হতাশা প্রকাশ করে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত