দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানানো হয়।স্মৃতিসৌধে পৌঁছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর শহীদদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। 

আরও  পড়ুন, সপ্তাহজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

একই সঙ্গে বিউগলে বাজানো হবে শোকের সুর।শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর এটিই তার প্রথম জাতীয় স্মৃতিসৌধ সফর।

বিষয় : রাষ্ট্রপতি নবনির্বাচিত জাতীয় স্মৃতিসৌধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৩ আগস্ট ২০২৬

আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানানো হয়।স্মৃতিসৌধে পৌঁছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর শহীদদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন তিনি।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। 

আরও  পড়ুন, সপ্তাহজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

একই সঙ্গে বিউগলে বাজানো হবে শোকের সুর।শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর এটিই তার প্রথম জাতীয় স্মৃতিসৌধ সফর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত