দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্কুলে রাজনৈতিক উত্তাপ, প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা

প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা

জয়পুরহাটের কালাইয়ে অভিভাবক সমাবেশে আওয়ামী লীগের এক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পুনট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান ফকিরকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সঙ্গে পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত ছিলেন।সমাবেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে জানা গেছে।এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বিএনপির কর্মী ইয়াসিন আলীসহ ২০ থেকে ২৫ জন বিদ্যালয়ে যান। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে বাইরে নেওয়ার চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে প্রধান শিক্ষককে চড় মারতে দেখা গেছে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।

আরও  পড়ুন, ‘ভালো-মন্দ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন’: এমপি খোকন

ঘটনার পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।পরদিন বৃহস্পতিবার আবারও শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান বিদ্যালয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তার কাছে ইউএনওর কাছে দেওয়ার জন্য লিখিত অভিযোগ জমা দেয়।তবে প্রধান শিক্ষককে চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসিন আলী। তার দাবি, আওয়ামী লীগ নেতাকে অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হলেও বিএনপির কাউকে জানানো হয়নি।এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক দলের এক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে অসন্তোষের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের দায়িত্ব দিয়েছেন।কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : শিক্ষক লাঞ্ছিত রাজনৈতিক উত্তাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্কুলে রাজনৈতিক উত্তাপ, প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের কালাইয়ে অভিভাবক সমাবেশে আওয়ামী লীগের এক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পুনট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান ফকিরকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সঙ্গে পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস ফকির উপস্থিত ছিলেন।সমাবেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় বলে জানা গেছে।এরই ধারাবাহিকতায় বুধবার সকালে বিএনপির কর্মী ইয়াসিন আলীসহ ২০ থেকে ২৫ জন বিদ্যালয়ে যান। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাকে বাইরে নেওয়ার চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে প্রধান শিক্ষককে চড় মারতে দেখা গেছে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।

আরও  পড়ুন, ‘ভালো-মন্দ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন’: এমপি খোকন

ঘটনার পর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।পরদিন বৃহস্পতিবার আবারও শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনছুর রহমান বিদ্যালয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তার কাছে ইউএনওর কাছে দেওয়ার জন্য লিখিত অভিযোগ জমা দেয়।তবে প্রধান শিক্ষককে চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন ইয়াসিন আলী। তার দাবি, আওয়ামী লীগ নেতাকে অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হলেও বিএনপির কাউকে জানানো হয়নি।এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক দলের এক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে অসন্তোষের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের দায়িত্ব দিয়েছেন।কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত