ম্যাচে সময় অপচয় ঠেকাতে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এতে নেইমারের ব্যক্তিগত কোনো দায় ছিল না। বরং নিয়মের জটিলতায় পড়েই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয় সান্তোস অধিনায়ককে।নতুন নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গোলরক্ষকের চিকিৎসার প্রয়োজন হলে খেলা পুনরায় শুরুর পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।কোন খেলোয়াড় বাইরে যাবেন, সেটি নির্ধারণ করবেন দলের কোচ। এজন্য কোচকে দেওয়া হবে মাত্র ১০ সেকেন্ড সময়।এই সময়ের মধ্যে কোচ কোনো খেলোয়াড়ের নাম নির্ধারণ করতে না পারলে বাধ্যতামূলকভাবে দলের অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে।আর এই নিয়মেই মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।
আরও পড়ুন, বাংলাদেশের ঐতিহাসিক জয়, ইংল্যান্ডকে খোঁচা আইসল্যান্ড ক্রিকেটের
ব্রাজিলের সিরি আ-তে ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়।খেলা পুনরায় শুরুর আগে ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি কুচা নামেও পরিচিত।ফলে নিয়ম অনুযায়ী বাধ্যতামূলকভাবে মাঠের বাইরে যেতে হয় অধিনায়ক নেইমারকে।ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই নিয়ম। সময়ক্ষেপণ কমাতে কার্যকর প্রমাণিত হলে ভবিষ্যতে নিয়মটি স্থায়ীভাবে গ্রহণ করা হতে পারে।
বিষয় : জটিলতা মেসি-নেইমার ১০ সেকেন্ড

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন