দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাদক সেবনে বাধা দেওয়ায় মিতুলকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ১০

মাদক সেবনে বাধা দেওয়ায় মিতুলকে কুপিয়ে হত্যা,

রাজধানীর সূত্রাপুরের ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলাম নামে এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।পুলিশ জানায়, শনিবার রাতে ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিতুলের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। একপর্যায়ে অভিযুক্তরা ১৮ বছর বয়সী মিতুলকে মার্কেটের ১৪ তলায় ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যায়।সেখানে কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুক, পিঠ, দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

আরও  পড়ুন. বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন, কাজ করছে ৭ ইউনিট

পরে মার্কেটে থাকা লোকজন তাকে উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ডে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাপড় কাটার একটি ধারালো কাঁচিও উদ্ধার করা হয়েছে।নিহত মিতুলের বাবার অভিযোগের ভিত্তিতে সূত্রাপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : কুপিয়ে হত্যা মাদক সেবন পোশাককর্মী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাদক সেবনে বাধা দেওয়ায় মিতুলকে কুপিয়ে হত্যা, পুলিশের জালে ১০

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর সূত্রাপুরের ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলাম নামে এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।পুলিশ জানায়, শনিবার রাতে ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিতুলের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। একপর্যায়ে অভিযুক্তরা ১৮ বছর বয়সী মিতুলকে মার্কেটের ১৪ তলায় ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যায়।সেখানে কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুক, পিঠ, দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

আরও  পড়ুন. বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন, কাজ করছে ৭ ইউনিট

পরে মার্কেটে থাকা লোকজন তাকে উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ডে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই সূত্রাপুর থানা পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাপড় কাটার একটি ধারালো কাঁচিও উদ্ধার করা হয়েছে।নিহত মিতুলের বাবার অভিযোগের ভিত্তিতে সূত্রাপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত