দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, নিরাপত্তা স্থিতিশীল হলে ফেরত নেওয়ার ঘোষণা

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ‘বাঙালি’ হিসেবে দাবি করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে শুধু তাদেরই ফেরত নেওয়া হবে।শনিবার দেওয়া এক বিবৃতিতে মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশে থাকা যাচাই হওয়া তিন লাখের কিছু বেশি বাস্তুচ্যুত মানুষকে ফেরত নিতে তারা প্রস্তুত। তবে রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও দাবি করেছে দেশটি।মিয়ানমারের দাবি, বাংলাদেশের দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার মধ্যে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।অন্যদিকে ৪ হাজার ২৪১ জনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ এবং ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে মিয়ানমার।

আরও পড়ুন, ডেঙ্গুতে চলতি বছর প্রাণহানি ৬৭, একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৩০

২০১৬ ও ২০১৭ সালে আরসার হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বিপুলসংখ্যক ‘বাঙালি’ বাংলাদেশে পালিয়ে যায় বলে দাবি করেছে মিয়ানমার। দেশটির হিসাবে, ওই সময় ৫ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে আসে।তবে বিশ্লেষকদের মতে, প্রত্যাবাসনে আগ্রহ দেখানোর পাশাপাশি রোহিঙ্গা পরিচয় অস্বীকার করে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে মিয়ানমার।২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের পর প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগের ও পরের ঢল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ ৮৯ হাজার।২০১৮ ও ২০১৯ সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও পরিচয়ের প্রশ্নে তা বাস্তবায়িত হয়নি। এবারও বাস্তবে প্রত্যাবাসন শুরু হবে কি না, তা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

বিষয় : স্থিতিশীল রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, নিরাপত্তা স্থিতিশীল হলে ফেরত নেওয়ার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আবারও ‘বাঙালি’ হিসেবে দাবি করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাদের পরিচয় নিশ্চিত হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে শুধু তাদেরই ফেরত নেওয়া হবে।শনিবার দেওয়া এক বিবৃতিতে মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশে থাকা যাচাই হওয়া তিন লাখের কিছু বেশি বাস্তুচ্যুত মানুষকে ফেরত নিতে তারা প্রস্তুত। তবে রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও দাবি করেছে দেশটি।মিয়ানমারের দাবি, বাংলাদেশের দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার মধ্যে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।অন্যদিকে ৪ হাজার ২৪১ জনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ এবং ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে মিয়ানমার।

আরও পড়ুন, ডেঙ্গুতে চলতি বছর প্রাণহানি ৬৭, একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৩০

২০১৬ ও ২০১৭ সালে আরসার হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বিপুলসংখ্যক ‘বাঙালি’ বাংলাদেশে পালিয়ে যায় বলে দাবি করেছে মিয়ানমার। দেশটির হিসাবে, ওই সময় ৫ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে আসে।তবে বিশ্লেষকদের মতে, প্রত্যাবাসনে আগ্রহ দেখানোর পাশাপাশি রোহিঙ্গা পরিচয় অস্বীকার করে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে মিয়ানমার।২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের পর প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগের ও পরের ঢল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ ৮৯ হাজার।২০১৮ ও ২০১৯ সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও পরিচয়ের প্রশ্নে তা বাস্তবায়িত হয়নি। এবারও বাস্তবে প্রত্যাবাসন শুরু হবে কি না, তা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত