দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৬ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে চলতি বছর প্রাণহানি ৬৭, একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৩০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ জনে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এই বিভাগে নতুন করে ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ছাড়া খুলনা বিভাগে ১২৩ জন, বরিশালে ১০৭, চট্টগ্রামে ৮৯, ময়মনসিংহে ২৭ এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও  পড়ুন, প্রথমবার কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৩০ জনের।এ ছাড়া খুলনা বিভাগে ১৫ জন, বরিশালে ৮, ময়মনসিংহে ৬ এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন মারা গেছেন। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ডেঙ্গু প্রাণহানি উদ্বেগজনক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে চলতি বছর প্রাণহানি ৬৭, একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৩০

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ জনে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এই বিভাগে নতুন করে ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ছাড়া খুলনা বিভাগে ১২৩ জন, বরিশালে ১০৭, চট্টগ্রামে ৮৯, ময়মনসিংহে ২৭ এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও  পড়ুন, প্রথমবার কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৩০ জনের।এ ছাড়া খুলনা বিভাগে ১৫ জন, বরিশালে ৮, ময়মনসিংহে ৬ এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন মারা গেছেন। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণের পাশাপাশি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত