দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রথমবার কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর। সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও।রোববার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তিনি যাবেন পাকুন্দিয়া উপজেলায়।বেলা সাড়ে ১১টায় মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এ সময় মৎস্য চাষিদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।এরপর প্রধানমন্ত্রী যাবেন কটিয়াদী উপজেলায়। দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

আরও  পড়ুন, ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।সবশেষে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মধ্যে সম্মানীর চেক হস্তান্তর করবেন তিনি।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরের সব কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিষয় : প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফর ব্যাপক প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

প্রথমবার কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দিনব্যাপী সরকারি সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এটি তার প্রথম সফর। সফরকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও।রোববার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তিনি যাবেন পাকুন্দিয়া উপজেলায়।বেলা সাড়ে ১১টায় মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এ সময় মৎস্য চাষিদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।এরপর প্রধানমন্ত্রী যাবেন কটিয়াদী উপজেলায়। দুপুর সাড়ে ১২টায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্যপক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

আরও  পড়ুন, ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।সবশেষে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রান্তিক মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মধ্যে সম্মানীর চেক হস্তান্তর করবেন তিনি।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরের সব কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত