শ্রীলঙ্কা সফরের আগে ভারতের টেস্ট দলে বড় পরিবর্তন এসেছে। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সরফরাজ খানকে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড—বিসিসিআই।শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে সুদর্শন এবং জাসপ্রীত বুমরাহকে রাখা হয়েছিল ফিটনেস ছাড়পত্রের শর্তে। তবে বুমরাহ আগেই পুরোপুরি ফিট না হওয়ায় দল থেকে বাদ পড়েন এবং তার জায়গায় সুযোগ পান আকিব নবি। এবার একই কারণে স্কোয়াড থেকে ছিটকে গেলেন সুদর্শনও।বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে সুদর্শনের পুনর্বাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। তবে আসন্ন টেস্ট সিরিজে তাকে খেলানো হচ্ছে না।
আরও পড়ুন, সাকিবের জোড়া উইকেটেও রক্ষা হয়নি, শিরোপা জিতল গল গ্যালান্টস
সুদর্শনের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া সরফরাজ খান ভারতের হয়ে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন। একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটির সাহায্যে করেছেন ৩৭১ রান। ২০২৪ সালে টেস্ট অভিষেকের পর ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে আসছেন তিনি।২০২৫ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ৭ ম্যাচে ৪২৯ রান করেন সরফরাজ। তার ব্যাটিং গড় ছিল ৫৩.৬২। আর প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৬৪.৭৩—যা অন্তত ৫০ ইনিংস খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।ভারত-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ আগস্ট গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ আগস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে।
বিষয় : নতুন সুযোগ নতুন সুযোগ ভারতের টেস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন