দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর শাহবাগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন।রোববার রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন শফিকুর রহমান।তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার আগে মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।জামায়াত আমিরের দাবি, ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও ফ্যাসিবাদী সংস্কৃতি এখনো রয়ে গেছে। তিনি বলেন, দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না এবং ক্ষমতার অপব্যবহার করলে তার রাজনৈতিক পরিণতি হতে পারে।
আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করা হলে বিরোধী দলের আন্দোলন আরও কঠোর হবে।প্রসঙ্গ টেনে শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশের একজন ‘ভয়ানক খুনি’কে আশ্রয় ও সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া হয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে তিনি দাবি করেন।অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দেওয়া চিকিৎসকদের বিভিন্ন স্থানে বদলি করা হচ্ছে এবং জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক দ্বিচারিতা করা হচ্ছে।সরকারের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিষয় : আলোচনা সভা বিরোধীদলীয় নেতা রাজনীতিকরণ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন