দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট এখন ভয়াবহ আকার ধারণ করেছে। ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬ হাজার ২৩৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককেই একই সঙ্গে পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অর্ধেকেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই পরিচালিত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের ওপর অতিরিক্ত প্রশাসনিক চাপ পড়ছে, আর সহকারী শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাসও ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন, দেশের বৃহত্তম বিলে নতুন পর্যটন সম্ভাবনা, আধুনিক রূপ পাচ্ছে চলনবিল
জামালপুরের একটি বিদ্যালয়ে অনুমোদিত পাঁচটি পদের বিপরীতে একজন শিক্ষক দিয়ে চলছে পুরো বিদ্যালয়। কুমিল্লার একটি বিদ্যালয়ে প্রায় এক দশক ধরে প্রধান শিক্ষক নেই।প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ১২ হাজার ৯৩৫টি বিদ্যালয়ে চারজন বা তার কম শিক্ষক নিয়ে পাঠদান চলছে। এর মধ্যে ১৩৩টি বিদ্যালয়ে শিক্ষক মাত্র একজন।সরকার জানিয়েছে, প্রধান শিক্ষক নিয়োগের আইনি জটিলতা অনেকটাই কেটে গেছে। একই সঙ্গে নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে বিদ্যালয়ে যোগ দেবেন।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন