দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

দেশের বৃহত্তম বিলে নতুন পর্যটন সম্ভাবনা, আধুনিক রূপ পাচ্ছে চলনবিল

বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

দেশের বৃহত্তম বিল চলনবিলকে ঘিরে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে সরকার। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।দেশের পর্যটন খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, দেশের বৃহত্তম বিল চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণের বড় উপাদান। এই সম্ভাবনাকে কাজে লাগাতে চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে।তিনি বলেন, চলনবিল শুধু একটি জলাভূমি নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।

আরও  পড়ুন, জ্বালানি সংকট কাটাতে কাজ চলছে, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর 

 এর প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।পর্যটনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলনবিল পরিদর্শন করে এখানকার পর্যটন সম্ভাবনা নিয়ে কাজ শুরু করা হয়েছে।মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়ন হলে চলনবিল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

বিষয় : চলনবিল নতুন পর্যটন জীববৈচিত্র্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

দেশের বৃহত্তম বিলে নতুন পর্যটন সম্ভাবনা, আধুনিক রূপ পাচ্ছে চলনবিল

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

দেশের বৃহত্তম বিল চলনবিলকে ঘিরে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে সরকার। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানে ইকো-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।দেশের পর্যটন খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, দেশের বৃহত্তম বিল চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণের বড় উপাদান। এই সম্ভাবনাকে কাজে লাগাতে চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে।তিনি বলেন, চলনবিল শুধু একটি জলাভূমি নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।

আরও  পড়ুন, জ্বালানি সংকট কাটাতে কাজ চলছে, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর 

 এর প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।পর্যটনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলনবিল পরিদর্শন করে এখানকার পর্যটন সম্ভাবনা নিয়ে কাজ শুরু করা হয়েছে।মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত ইকো-ট্যুরিজম প্রকল্প বাস্তবায়ন হলে চলনবিল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত