দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জ্বালানি সংকট কাটাতে কাজ চলছে, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের—ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। তবে সরকার সংকট মোকাবিলায় কাজ শুরু করেছে।তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্য থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আরও  পড়ুন, ক্ষমতার পালাবদলের পর ৮ আগস্ট: অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু

স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি হচ্ছে—‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। এ লক্ষ্যে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বিভিন্ন দাবি বাস্তবায়ন, ই-হেলথ কার্ড চালু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।চিকিৎসকদের রাজনীতি সচেতন থাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতনতা স্বাভাবিক বিষয়। তবে পেশাগত দায়িত্ব পালনে যেন এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।সমাবেশে ড্যাবের নেতৃবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বিষয় : মন্তব্য জ্বালানি সংকট পরিকল্পিতভাবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জ্বালানি সংকট কাটাতে কাজ চলছে, বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের—ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। তবে সরকার সংকট মোকাবিলায় কাজ শুরু করেছে।তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্য থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আরও  পড়ুন, ক্ষমতার পালাবদলের পর ৮ আগস্ট: অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু

স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি হচ্ছে—‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। এ লক্ষ্যে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বিভিন্ন দাবি বাস্তবায়ন, ই-হেলথ কার্ড চালু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।চিকিৎসকদের রাজনীতি সচেতন থাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতনতা স্বাভাবিক বিষয়। তবে পেশাগত দায়িত্ব পালনে যেন এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।সমাবেশে ড্যাবের নেতৃবৃন্দসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত