দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

মাদকের নমুনা পরীক্ষায় গতি আসছে, কক্সবাজারে চালু হচ্ছে আঞ্চলিক ল্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মাদক মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতি আনতে কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার। এটি চালু হলে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার দীর্ঘসূত্রতা কমবে এবং দ্রুত দেওয়া সম্ভব হবে পরীক্ষার প্রতিবেদন—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার সকালে কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে মাদক মামলার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে দীর্ঘ সময় লাগা।নতুন এই পরীক্ষাগার চালু হলে স্থানীয়ভাবেই মাদকের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এতে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং আদালতে মামলার বিচার প্রক্রিয়াতেও গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও  পড়ুন, সড়কে ফের মৃত্যুর মিছিল: বগুড়া-সিলেটে প্রাণ গেল ১৫ জনের

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দরসহ এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।তিনি আরও বলেন, সমুদ্রসম্পদের সঠিক ব্যবহার ও গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

বিষয় : মাদক কক্সবাজার নমুনা পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

মাদকের নমুনা পরীক্ষায় গতি আসছে, কক্সবাজারে চালু হচ্ছে আঞ্চলিক ল্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

মাদক মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতি আনতে কক্সবাজারে নির্মাণ করা হচ্ছে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার। এটি চালু হলে উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার দীর্ঘসূত্রতা কমবে এবং দ্রুত দেওয়া সম্ভব হবে পরীক্ষার প্রতিবেদন—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার সকালে কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে মাদক মামলার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে নমুনা পরীক্ষার প্রতিবেদন পেতে দীর্ঘ সময় লাগা।নতুন এই পরীক্ষাগার চালু হলে স্থানীয়ভাবেই মাদকের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এতে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং আদালতে মামলার বিচার প্রক্রিয়াতেও গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও  পড়ুন, সড়কে ফের মৃত্যুর মিছিল: বগুড়া-সিলেটে প্রাণ গেল ১৫ জনের

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দরসহ এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।তিনি আরও বলেন, সমুদ্রসম্পদের সঠিক ব্যবহার ও গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত