দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সড়কে ফের মৃত্যুর মিছিল: বগুড়া-সিলেটে প্রাণ গেল ১৫ জনের

মৃত্যুর মিছিল বগুড়া-সিলেটে প্রাণ গেল ১৫ জনের

সড়কে আবারও ভয়াবহ মৃত্যুর মিছিল। বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের। এর মধ্যে বগুড়ায় বাসের চাপায় নিহত হয়েছেন শ্রমিকসহ সাতজন, আর সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আট যাত্রী। আহত হয়েছেন আরও অনেকে।শুক্রবার ভোর থেকে সকাল ৭টার মধ্যে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় বহু পরিবারের চিত্র।বগুড়ার এরুলিয়ায় ঢাকা-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান তিনজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

আরও  পড়ুন, ১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

নিহতদের মধ্যে গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল এবং জয়পুরহাটের তাজমুলের পরিচয় পাওয়া গেছে। আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।অন্যদিকে সিলেটের ওসমানীনগরে সকাল ৭টা ১০ মিনিটে ঘটে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আট যাত্রীর। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন।পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।পরপর এসব দুর্ঘটনায় আবারও সামনে এসেছে দেশের সড়ক নিরাপত্তার প্রশ্ন। বেপরোয়া গতি, চালকের অসতর্কতা ও সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : সড়ক দুর্ঘটনা দুই বাস মৃত্যুর মিছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সড়কে ফের মৃত্যুর মিছিল: বগুড়া-সিলেটে প্রাণ গেল ১৫ জনের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সড়কে আবারও ভয়াবহ মৃত্যুর মিছিল। বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের। এর মধ্যে বগুড়ায় বাসের চাপায় নিহত হয়েছেন শ্রমিকসহ সাতজন, আর সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আট যাত্রী। আহত হয়েছেন আরও অনেকে।শুক্রবার ভোর থেকে সকাল ৭টার মধ্যে ঘটে যাওয়া দুটি দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় বহু পরিবারের চিত্র।বগুড়ার এরুলিয়ায় ঢাকা-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান তিনজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

আরও  পড়ুন, ১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

নিহতদের মধ্যে গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল এবং জয়পুরহাটের তাজমুলের পরিচয় পাওয়া গেছে। আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।অন্যদিকে সিলেটের ওসমানীনগরে সকাল ৭টা ১০ মিনিটে ঘটে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আট যাত্রীর। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন।পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।পরপর এসব দুর্ঘটনায় আবারও সামনে এসেছে দেশের সড়ক নিরাপত্তার প্রশ্ন। বেপরোয়া গতি, চালকের অসতর্কতা ও সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত