জুলাই মাসে দেশের সড়কগুলোতে প্রাণহানির ভয়াবহ চিত্র উঠে এসেছে। এক মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৬ জন। আহত হয়েছেন আরও ৬২৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩৮ জন ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। যা মোট মৃত্যুর প্রায় ৩৩ শতাংশ।প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছেন। এছাড়া ১০৬ জন পথচারী এবং ৫১ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে।
আরও পড়ুন, রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট
এই বিভাগে ১৩৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৫ জন।শুধু সড়ক নয়, নৌ ও রেলপথেও ঘটেছে প্রাণহানি। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ১৩টি নৌ দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই দুর্ঘটনার অন্যতম কারণ।নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণ, দক্ষ চালক তৈরি এবং যানবাহনে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংগঠনটি।সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বাড়ানো না গেলে দুর্ঘটনায় প্রাণহানির এই ধারাবাহিকতা ঠেকানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : দুর্ঘটনা ভয়াবহ চিত্র জুলাইয়ে সড়ক

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন