দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফশিল ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

আরও  পড়ুন, ৪২তম মৃত্যুবার্ষিকীতে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্ট সূত্র বলছে, যদি একমাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে হবে।গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

বিষয় : রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ঘোষিত তফশিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফশিল ঘোষণা করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে।তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

আরও  পড়ুন, ৪২তম মৃত্যুবার্ষিকীতে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্ট সূত্র বলছে, যদি একমাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে হবে।গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত