গ্যাস সংকট, বিদ্যুতের কথিত ‘ভূতুড়ে বিল’, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর পল্টনে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পল্টন জিরো পয়েন্টে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। নারী কর্মীদের হাতে গ্যাসের চুলা ও রান্নার পাতিল ছিল, যা কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদের বার্তা দেয়।কর্মসূচি থেকে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট নিরসনে ১০ দফা দাবি ঘোষণা করে জোটটি। দাবির মধ্যে রয়েছে, গত তিন মাসে আদায় করা কথিত ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানি, দায়ীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ।
আরও পড়ুন, মেঘলা আকাশ, দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়
এ ছাড়া ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও অন্যান্য অযৌক্তিক ফি বাতিল, অতিরিক্ত আদায় করা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া এবং বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও জানানো হয়।জোটের নেতারা বলেন, গ্যাস সরবরাহ না থাকলে কোনো ধরনের বিল আদায় করা উচিত নয়। একই সঙ্গে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং মহেশখালী এলএনজি টার্মিনালের কার্যক্রম নিয়ে তদন্তের দাবিও তোলা হয়।অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।জ্বালানি খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করে ১১ দলীয় ঐক্য।
বিষয় : আইনশৃঙ্খলা ১০ দফা জ্বালানি সংকট

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন