দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘অন্যায় চললে মাদ্রাসার শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে’: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের কোথাও জুলুম হলে সেখানে প্রতিরোধ গড়ে উঠবে এবং প্রয়োজন হলে আবারও মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নামবে।বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যের শুরুতে তিনি হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে আহত কিশোর আলিফের কথা উল্লেখ করেন এবং বলেন, তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি নতুন করে সাহস পেয়েছেন।

আরও  পড়ুন , সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের জেরে এনসিপি নেতা তানভীর আটক

মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ফ্যাসিবাদী শক্তি সমাজে গভীর প্রভাব বিস্তার করেছিল। তাই নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে শুরুতেই তা প্রতিরোধ করতে হবে।তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তাকে সাহায্য করার প্রকৃত উপায়।কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তারা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্দোলনে অংশ নিয়েছিল।সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন

বিষয় : রাজপথ মাদ্রাসার শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘অন্যায় চললে মাদ্রাসার শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে’: মামুনুল হক

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশের কোথাও জুলুম হলে সেখানে প্রতিরোধ গড়ে উঠবে এবং প্রয়োজন হলে আবারও মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নামবে।বুধবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যের শুরুতে তিনি হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে আহত কিশোর আলিফের কথা উল্লেখ করেন এবং বলেন, তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি নতুন করে সাহস পেয়েছেন।

আরও  পড়ুন , সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের জেরে এনসিপি নেতা তানভীর আটক

মামুনুল হক বলেন, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ফ্যাসিবাদী শক্তি সমাজে গভীর প্রভাব বিস্তার করেছিল। তাই নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে শুরুতেই তা প্রতিরোধ করতে হবে।তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তাকে সাহায্য করার প্রকৃত উপায়।কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তারা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্দোলনে অংশ নিয়েছিল।সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত