অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন পর্যায় সৃষ্টি করেছে এবং এটি ভবিষ্যতে দেশের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, এই জাদুঘর শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশের পথচলার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
আরও পড়ুন, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
তার ভাষায়, পথ হারিয়ে গেলে এখান থেকেই নতুনভাবে শুরু করতে হবে।তিনি আরও বলেন, দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয় এবং নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান।জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত এই জাদুঘর আগামীকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
বিষয় : উদ্বোধনী কেন্দ্রবিন্দু জুলাই স্মৃতি

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন পর্যায় সৃষ্টি করেছে এবং এটি ভবিষ্যতে দেশের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, এই জাদুঘর শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশের পথচলার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
আরও পড়ুন, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
তার ভাষায়, পথ হারিয়ে গেলে এখান থেকেই নতুনভাবে শুরু করতে হবে।তিনি আরও বলেন, দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয় এবং নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান।জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত এই জাদুঘর আগামীকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন