২০২৪ সালের ৪ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে সরকার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ মেটার মালিকানাধীন সব প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ হয়ে যায়।দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন রাজধানীর শাহবাগসহ কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সরকার মোবাইল ইন্টারনেটেও নিয়ন্ত্রণ আরোপ করে।
আরও পড়ুন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিজ্ঞপ্তি প্রকাশের ঘণ্টাখানেক পরই সংশোধন, বাদ গেল আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি নির্দেশনায় মোবাইল অপারেটরদের ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রাখতে বলা হয়েছিল। এর ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা উচ্চগতির ইন্টারনেট সুবিধা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।এর আগে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল।পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। আর ১০ দিন পর, ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট পুনরায় চালু করা হয়।৪ আগস্টের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যপ্রবাহ, যোগাযোগ এবং আন্দোলনের পরিস্থিতি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন