বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।নিহত জামিল শেখ উপজেলার শেরুয়া দহপাড়া এলাকার বাসিন্দা এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয়দের ভাষ্য, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
আরও পড়ুন, অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে আগুন, বড় দুর্ঘটনা এড়াল সাতক্ষীরা ফায়ার সার্ভিস
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল বিরোধ মীমাংসার চেষ্টা করেন। এ সময় শাকিল নামে এক যুবক তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।গুরুতর আহত অবস্থায় জামিলকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শাকিল পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ বলছে, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন