দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে আগুন, বড় দুর্ঘটনা এড়াল সাতক্ষীরা ফায়ার সার্ভিস

অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অক্সিজেন সিলিন্ডারের পাশেই আগুন লাগায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।সোমবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের পশ্চিম পাশে গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে। খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারগুলোর উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরন পরিবর্তিত হওয়ায় পানির পরিবর্তে বিশেষ ফোম ব্যবহার করা হয়।

আরও  পড়ুন, ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রী হত্যার অভিযোগ, জামায়াত নেতাকে কারাগারে পাঠাল আদালত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, ঝুঁকি বিবেচনায় ফোম ব্যবহার করায় মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়।প্রাথমিকভাবে একটি অ্যাম্বুলেন্স, কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

বিষয় : অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সে আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে আগুন, বড় দুর্ঘটনা এড়াল সাতক্ষীরা ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অক্সিজেন সিলিন্ডারের পাশেই আগুন লাগায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।সোমবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের পশ্চিম পাশে গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে। খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারগুলোর উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরন পরিবর্তিত হওয়ায় পানির পরিবর্তে বিশেষ ফোম ব্যবহার করা হয়।

আরও  পড়ুন, ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রী হত্যার অভিযোগ, জামায়াত নেতাকে কারাগারে পাঠাল আদালত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, ঝুঁকি বিবেচনায় ফোম ব্যবহার করায় মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়।প্রাথমিকভাবে একটি অ্যাম্বুলেন্স, কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিত করা যাচ্ছে না।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত