জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ জাতীয় সংসদের কার্যক্রমের দিকে নিবদ্ধ রয়েছে এবং তারা চান সংসদে জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ হোক।বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, সংসদের প্রতিদিনের কার্যক্রম এখন দেশের সাধারণ মানুষও মোবাইল ফোনে অনুসরণ করছেন। তাই সংসদ সদস্যদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন, জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা ঠিক নয় : আতিকুর রহমান রুমন
তিনি বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ হিসেবে উল্লেখ করে বলেন, অধিকাংশ সংসদ সদস্য অতীতে গুম, নির্যাতন, কারাবরণ, নির্বাসন কিংবা অন্যান্য নিপীড়নের অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন।‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল—উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু এবং আইন প্রণয়ন, জবাবদিহি ও নীতিনির্ধারণের প্রধান প্রতিষ্ঠান। তিনি সংসদ পরিচালনায় ন্যায়বিচার ও সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।ভারপ্রাপ্ত স্পিকারের মতে, গণতন্ত্রের সৌন্দর্য হলো সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক বিতর্ক। আর সেই বিতর্কের মধ্য দিয়েই রাষ্ট্র ও জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন