দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

কর্মসূচি দি‌লে বিএনপি সহযোগিতা করবে-রাশেদ খাঁন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি ঘোষনা করলে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সা‌থে আলাপকা‌লে তিনি এই মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন জেলার কৃতী সন্তান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শুধু নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন নয়, জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যা‌চ্ছেন। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেও তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।

আরও  পড়ুন, মুখের ভাষার কারনে এনসিপি বিভিন্ন যায়গায় অপমানিত হচ্ছে - এমপি আনিসুর রহমান খোকন তালুকদার

এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী দুইজ‌নেই আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আপনারা বিরোধী দলের রাজনীতি করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হবেন সেটাই স্বাভাবিক।এনসিপির প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, আপনারা দেশের যেখানেই যান নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রা‌শেদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ মজিদসহ প্রশাসনের বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তা।

বিষয় : সহযোগিতা বিএনপির নেতাকর্মী বৃক্ষমেলার উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কর্মসূচি দি‌লে বিএনপি সহযোগিতা করবে-রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি ঘোষনা করলে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সা‌থে আলাপকা‌লে তিনি এই মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়েছেন জেলার কৃতী সন্তান আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি শুধু নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন নয়, জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যা‌চ্ছেন। একই সঙ্গে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেও তিনি নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।

আরও  পড়ুন, মুখের ভাষার কারনে এনসিপি বিভিন্ন যায়গায় অপমানিত হচ্ছে - এমপি আনিসুর রহমান খোকন তালুকদার

এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী দুইজ‌নেই আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, আপনারা বিরোধী দলের রাজনীতি করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হবেন সেটাই স্বাভাবিক।এনসিপির প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, আপনারা দেশের যেখানেই যান নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রা‌শেদুজ্জামান মিল্লাত, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ মজিদসহ প্রশাসনের বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত