চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌথ অভিযানে তাকে আটক করে পরে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মঙ্গলবার দিবাগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এই অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ৭৮০ কেজি কিউ আনারস উপহার
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ডেভিড ইমন আলোচনায় ছিলেন।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডেভিড ইমন বড় সাজ্জাদ গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তার প্রভাব ছিল।গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন