দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আগস্টে, আলোচনায় মির্জা ফখরুলের নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে মির্জা ফখরুল

আগামী আগস্ট মাসের মধ্যেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার—এমন তথ্য জানিয়েছেন সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র। একই সঙ্গে বিএনপির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে বলেও জানা গেছে।সূত্রগুলোর দাবি, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

আরও  পড়ুন, দেশবাসীকে পুলিশের জরুরি সতর্কবার্তা

তবে মির্জা ফখরুল নিজেই বলেছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও তফসিল ঘোষণার দিকেই এখন সবার নজর।

বিষয় : পরিকল্পনা রাষ্ট্রপতি নির্বাচন সম্ভাব্য রাষ্ট্রপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আগস্টে, আলোচনায় মির্জা ফখরুলের নাম

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

আগামী আগস্ট মাসের মধ্যেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার—এমন তথ্য জানিয়েছেন সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র। একই সঙ্গে বিএনপির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে বলেও জানা গেছে।সূত্রগুলোর দাবি, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

আরও  পড়ুন, দেশবাসীকে পুলিশের জরুরি সতর্কবার্তা

তবে মির্জা ফখরুল নিজেই বলেছেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও তফসিল ঘোষণার দিকেই এখন সবার নজর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত