পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠাচ্ছে।এসব বার্তায় অর্থ দাবি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।পুলিশ জানিয়েছে,
আরও পড়ুন, এলএনজি সংকটে ঢাকাজুড়ে গ্যাসের তীব্র স্বল্পচাপ, চরম ভোগান্তিতে নগরবাসী
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে বলেই সেটি তার প্রকৃত আইডি বা নম্বর—এমনটি ধরে নেওয়া যাবে না।“এ ধরনের বার্তা বা অনুরোধে কোনোভাবেই সাড়া দেবেন না।কেউ যদি এমন প্রতারণামূলক বার্তা পান, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশ পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : পুলিশ প্রতারণা জরুরি সতর্কবার্তা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন