দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বরদাশত নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দালালচক্রের সম্পৃক্ততা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনমঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

আরও  পড়ুন, পাঁচ দফা দাবিতে বুধবার থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ঘোষণা

তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস এবং সরকার জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছে। তাই জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় নিশ্চিত করতে হবে। অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বিষয় : হুঁশিয়ারি ফ্যামিলি কার্ড কার্ড বিতরণে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম বরদাশত নয়, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দালালচক্রের সম্পৃক্ততা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনমঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, "ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

আরও  পড়ুন, পাঁচ দফা দাবিতে বুধবার থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ঘোষণা

তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস এবং সরকার জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছে। তাই জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায় নিশ্চিত করতে হবে। অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত