দৈনিক সংবাদ দিগন্ত

‘মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যা ও অর্থপাচার বন্ধ হোক’ : চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম

দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা এবং অর্থপাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অর্থপাচার বন্ধ হওয়া জরুরি।সোমবার রাতে নারায়ণগঞ্জ নগরীর কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মুফতি রেজাউল করিম বলেন, যারা স্বাধীন ও শান্তিপূর্ণ সমাজ চান, তাদের জন্য ইসলামের নীতি ও আদর্শই প্রকৃত সমাধান। ইসলামভিত্তিক আদর্শ ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও  পড়ুন, আবু সাঈদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি

আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই মহান আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয়—এটাই তার বিশ্বাস।ইসলামের নামে রাজনৈতিক বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, ইসলামী রাজনীতির নামে বিভ্রান্তি মানুষের কাছে এখন স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে বলে দাবি করেন তিনি।সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নতুন সভাপতি, সহ-সভাপতি এবং সেক্রেটারিদের নামও ঘোষণা করা হয়।আইনশৃঙ্খলা, সুশাসন ও ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বানই ছিল সম্মেলনে চরমোনাই পীরের বক্তব্যের মূল প্রতিপাদ্য। 

বিষয় : হত্যাকাণ্ড মিথ্যা মামলা অর্থপাচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যা ও অর্থপাচার বন্ধ হোক’ : চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা এবং অর্থপাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অর্থপাচার বন্ধ হওয়া জরুরি।সোমবার রাতে নারায়ণগঞ্জ নগরীর কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মুফতি রেজাউল করিম বলেন, যারা স্বাধীন ও শান্তিপূর্ণ সমাজ চান, তাদের জন্য ইসলামের নীতি ও আদর্শই প্রকৃত সমাধান। ইসলামভিত্তিক আদর্শ ছাড়া স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও  পড়ুন, আবু সাঈদের কবর জিয়ারত করলেন শিবির সভাপতি

আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই মহান আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয়—এটাই তার বিশ্বাস।ইসলামের নামে রাজনৈতিক বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, ইসলামী রাজনীতির নামে বিভ্রান্তি মানুষের কাছে এখন স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে বলে দাবি করেন তিনি।সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নতুন সভাপতি, সহ-সভাপতি এবং সেক্রেটারিদের নামও ঘোষণা করা হয়।আইনশৃঙ্খলা, সুশাসন ও ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বানই ছিল সম্মেলনে চরমোনাই পীরের বক্তব্যের মূল প্রতিপাদ্য। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত