দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪

মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে চোখ-মুখ বেঁধে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।এর আগে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- সাঈদ আল হাসান শাকিল, মো. সবুজ ওরফে সাগর, মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল ও মো. মোশারফ আলী। তাদের বাড়ি জামালপুর ও পটুয়াখালী জেলায়।

আরও  পড়ুন, আলিয়া মাদ্রাসা শিক্ষা: ইতিহাস, ঐতিহ্য, সমাজ ও রাষ্ট্র গঠনে এক অনন্য শিক্ষাধারার অভিযাত্রা

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান ও তার প্রতিবেশী সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার জন্য কালামপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন।এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফাহাদ ও সিয়ামকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পরপরই তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে পেঁচিয়ে মারধর শুরু করে এবং গাড়িটি মানিকগঞ্জের দিকে নিয়ে যায়। পরে তাদের কাছে থাকা আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে।ওসি নাজমুল হুদা খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : ছিনতাই ডিবি পরিচয় ব্যবসায়ীকে অপহরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x