দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিশু ধর্ষণের ঘটনায় এক আসামির মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শাহিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।৬ জুলাই (সোমবার) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, নানা আয়োজনে কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়। “এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।” ঘটনার পর দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে এক বছরের মধ্যেই আদালত রায় দিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি।” তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

বিষয় : মামলা মৃত্যুদণ্ড শিশু ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিশু ধর্ষণের ঘটনায় এক আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শাহিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।৬ জুলাই (সোমবার) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, নানা আয়োজনে কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়। “এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।” ঘটনার পর দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে এক বছরের মধ্যেই আদালত রায় দিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি।” তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত