‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে যশোরের মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মনিরামপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠান করা হয় । দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদেরও সম্মাননা প্রদান করা হয়মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাপন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। গ্রাম উন্নত না হলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। কৃষি, সমবায়, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পল্লী অর্থনীতি গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়নের এই ধারাকে আরও বেগবান করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “মনিরামপুরে পরিকল্পিত পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও সম্প্রসারণ করতে হবে। প্রয়োজনে নাম পরিবর্তন করে ‘মনিরামপুর পল্লী উন্নয়ন একাডেমি’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
আরও পড়ুন, সক্রিয় অভিযানে তিতাস গ্যাস "নিয়মিত ম্যাজিস্ট্রেট দেওয়া হবে -এডিএম
এই প্রতিষ্ঠান বাস্তবায়িত হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহির দায়ান আমিন বলেন, “পল্লী উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি,সামাজিক সম্প্রীতি ও আত্মনির্ভরশীল সমাজ গঠনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলা সম্ভব।”স্বাগত বক্তব্যে মনিরামপুর উপজেলা বিআরডিবি অফিসার বিশ্বজিৎ ঘোষ বলেন, “বিআরডিবি শুধু ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি গ্রামীণ মানুষের স্বপ্ন বাস্তবায়নের একটি উন্নয়ন সহযোগী। সমবায়ভিত্তিক সংগঠন, ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নারী ও যুবকদের আত্মকর্মসংস্থান এবং সঞ্চয় কার্যক্রমের মাধ্যমে হাজারো পরিবারকে স্বাবলম্বী করে তুলছে বিআরডিবি। মনিরামপুরেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল মানুষের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।”তিনি আরও বলেন, “টেকসই পল্লী উন্নয়নের মূল শক্তি হচ্ছে জনগণের অংশগ্রহণ। আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করে একটি উৎপাদনশীল, স্মার্ট ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, বিআরডিবি সভাপতি মুনছুরুর রহমান, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মো. সামনুর রহমান, মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান এবং উপজেলা কৃষক প্রতিনিধি মো. খলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমবায় সংগঠক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিষয় : উৎসবমুখর পল্লী উন্নয়ন গড়ার প্রত্য

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন