দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন, পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত: প্রধানমন্ত্রী তারেক রহমান

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয় : শিশুর মৃত্যু হামের উপসর্গ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬৪৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন, পিজিআর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত: প্রধানমন্ত্রী তারেক রহমান

একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত