দৈনিক সংবাদ দিগন্ত

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত, অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ নতুন থানা

, অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ নতুন থানা

প্রশাসনিক কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণ এবং জনসেবার পরিধি বাড়াতে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশ নিয়ে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে পাগলা উপজেলা গঠন করা হবে।

আরও  পড়ুন , বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশ প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় আনা হবে।সভায় স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, আইন, সড়ক পরিবহন, গৃহায়নসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রশাসনিক অনুমোদন পুনর্বিন্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত, অনুমোদন পেল ৩ উপজেলা ও ১ নতুন থানা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রশাসনিক কার্যক্রম আরও বিকেন্দ্রীকরণ এবং জনসেবার পরিধি বাড়াতে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশ নিয়ে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে পাগলা উপজেলা গঠন করা হবে।

আরও  পড়ুন , বেনজীরের বিরুদ্ধে দুদকের মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশ প্রশাসনিকভাবে ঢাকা জেলার আওতায় আনা হবে।সভায় স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, আইন, সড়ক পরিবহন, গৃহায়নসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x