দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ 

আরো পড়ুন , সংশোধিত আইনে তামাক প্রচারে নিষেধাজ্ঞা আরও জোরালো

জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, অনলাইনের বিভিন্ন মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন রিয়াজ উদ্দিন চৌধুরী। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সদস্য থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, তিনি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।তবে এ বিষয়ে গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন চৌধুরী বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয় : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এস. এম. রিয়াজ উদ্দিন চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ 

আরো পড়ুন , সংশোধিত আইনে তামাক প্রচারে নিষেধাজ্ঞা আরও জোরালো

জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, অনলাইনের বিভিন্ন মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন রিয়াজ উদ্দিন চৌধুরী। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সদস্য থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, তিনি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।তবে এ বিষয়ে গ্রেফতার হওয়া রিয়াজ উদ্দিন চৌধুরী বা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত