দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন , সংসদ ভবন পরিদর্শনে মনোহরগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিতে উচ্ছ্বাস
একই সঙ্গে প্রতিটি শিশুকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এই সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন