জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গ্রাম পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।শনিবার (২৭ জুন ২০২৬) রাতে জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ২ নম্বর ধরঞ্জি ইউনিয়নের উচনা গ্রামে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন, ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
অভিযানে উক্ত গ্রামের মৃত নফের উদ্দিনের ছেলে ও গ্রাম পুলিশ সদস্য আমিন উদ্দিনের নিজ বাড়ি থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে পাঁচবিবি থানায় নিয়ে যায় পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পাঁচবিবি থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।
বিষয় : উদ্ধার গাঁজার গাছ গ্রাম পুলিশ

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন