দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজধানীর মোহাম্মদপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুন্না মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি মইন উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।নিহতের মেয়ে আনিছা বেগম জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে তার বাবা বাসায় ফিরছিলেন। এ সময় কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও  পড়ুন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে বাসিন্দারা

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা পথচারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মুন্না মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি মইন উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।নিহতের মেয়ে আনিছা বেগম জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে তার বাবা বাসায় ফিরছিলেন। এ সময় কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও  পড়ুন, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে প্রকাশ্যে মাদক বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে বাসিন্দারা

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x