দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য নয়, চাই সম্প্রীতি ও মানবিকতা

সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।বুধবার রাজধানীর ডন বস্কো স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।ডেপুটি স্পিকার বলেন, ডন বস্কো স্কুলে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করছে, যা সম্প্রীতি ও সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং বলেন, শুধু পাঠ্যবই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।শিক্ষকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়। সব শিক্ষার্থীকে সমানভাবে বিকশিত হওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।ডেপুটি স্পিকার আরও বলেন, শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা 

আরো পড়ুন , ১৭ বছর এমন কার্যকর সংসদ পাইনি: স্পিকারা

প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।বিদ্যালয়ের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো ও শিক্ষা পরিবেশ উন্নয়নে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং শিক্ষার্থীদের অটোগ্রাফ দেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয় : জাতীয় সংসদ ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্য নয়, চাই সম্প্রীতি ও মানবিকতা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।বুধবার রাজধানীর ডন বস্কো স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।ডেপুটি স্পিকার বলেন, ডন বস্কো স্কুলে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করছে, যা সম্প্রীতি ও সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং বলেন, শুধু পাঠ্যবই নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।শিক্ষকদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বৈষম্যের সুযোগ থাকা উচিত নয়। সব শিক্ষার্থীকে সমানভাবে বিকশিত হওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।ডেপুটি স্পিকার আরও বলেন, শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা 

আরো পড়ুন , ১৭ বছর এমন কার্যকর সংসদ পাইনি: স্পিকারা

প্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।বিদ্যালয়ের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো ও শিক্ষা পরিবেশ উন্নয়নে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে।পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং শিক্ষার্থীদের অটোগ্রাফ দেন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত